বিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
তাওহীদ ও আকাইদ : অত্র বইয়ে নিম্নবর্ণিত বিষয়াবলি সন্বিবেশিত হয়েছে। (১) আল্লাহ তাআলার হক, (২) তাওহীদ ; ফজিলত, প্রকার ও প্রভাব, (৩) কালিমায়ে শাহাদাত; অর্থ, শর্ত ও এর বিপরীত বিষয়াবলি, (৪) ঈমান ; রোকনসমূহ ও প্রতিফল, (৫) সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ, (৬) শেষ দিবস, (৭) ইবাদত ; অর্থ, রোকন ও শর্ত, (৮) কুরআনুল কারীম ; মর্যাদা ও গুরুত্ব, (৯) শরীয়তের দৃষ্টিতে পাঁচটি বিষয় সংরক্ষন, (১০) সৎকাজে আদেশ ও অসৎ কাজে বাঁধা প্রদান, (১১) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ (১২) বিদআত।
Author: কামাল উদ্দীন মোল্লা - ইকবাল হোছাইন মাছুম - সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - কাউসার বিন খালিদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নারী: ইসলামের পূর্বে ও পরে— গ্রন্থটিতে একজন নারীকে ইসলাম কী কী সম্মান দিয়েছে এবং ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থা কি ছিল তা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একজন পাঠক বুঝতে পারবে যে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কী?
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজের কিছু শিক্ষা ও মর্মার্থ তুলে ধরা হয়েছে।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
লেখকের ভাষায়: আসক্তি ও আসক্তির আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলা বর্তমান যুগে প্রতিটি নর নারীর জন্য অতি জরুরি। বিশেষ করে বর্তমান যুগে, যেখানে আসক্তি-উত্তেজনা ও এর প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। এই আসক্তি কি? আসক্তিকে কেন সৃষ্টি করা হয়েছে? নিষিদ্ধ আসক্তিতে পতিত হওয়ার কারণগুলো কি? আসক্তির চিকিৎসা কি? এ বিষয়গুলোই আমরা এ কিতাবে আলোচনা করব।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মানুষের একটি অনিবার্য বৈশিষ্টের নাম চিন্তা। চিন্তা ছাড়া কোন মানবীয় অস্তিত্ব সম্ভব নয়। মূলত চিন্তাই মানুষকে অন্যান্য সৃষ্ট-প্রাণী থেকে আলাদা করে দিয়েছে। স্বাভাবিক কোন মানুষই চিন্তাহীন থাকতে পারে না। তবে চিন্তাকে সৃজনশীল কায়দায় ব্যবহার করতে পারলে অর্জন করা যায় অকল্পিত ফলাফল। বক্ষ্যমাণ পুস্তিকায় সঠিক পদ্ধতিতে কীভাবে চিন্তাবৃত্তিকে ব্যবহার করা সম্ভব তা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।
Author: নুমান বিন আবুল বাশার
Reveiwers: কাউসার বিন খালিদ - আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ